দেশের সব উপজেলায় একটি উচ্চবিদ্যালয় ও কলেজ সরকারিকরণে নীতিগত সিদ্ধান্ত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নীতিমালার আলোকে শিগগিরি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে।
বুধবার বিকেলে জাতীয় সংসদের জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে দেড় হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে।
তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ-সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষক-অভিভাবকসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে মতবিনিময় সভা করা হচ্ছে।
উন্নয়নের কারণে বিশ্বের কাছে বাংলাদেশ নতুন বিস্ময় বলেও জানান প্রধানমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: