সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ সরকার—বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে গণভবনে খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নব নির্বাচিত জনপ্রতিনিধিদের দল- মত নির্বিশেষে সকলের উন্নয়নে কাজ করার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, প্রত্যেক মানুষ সুন্দর- উন্নত জীবন যাপন করবে।
হাসপাতাল থেকে শুরু করে সব রকম সুচিকিৎসার ব্যবস্থা সরকার করছে— উল্লেখ করে তিনি বলেন, সরকার শ্রমিকদের বেতন বাড়িয়ে দিয়েছে।
এর আগে খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেককে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: