জাতীয়

জনগণ চাইলে আ’লীগ আবারো ক্ষমতায় আসবে: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

জনগণ চাইলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আয় বৈষম্য দুর করে জনগণের ভাগ্যোন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে সরকার।

একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে চেইন অব কমান্ড মেনে চলতে পিজিআর সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসে পিজিআর সদরদপ্তরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসে পিজিআর সদরদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেজিমেন্টে কর্মরত অবস্থায় নিহত শহীদদের স্বজনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ এবং অনুদান হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

এরপর প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাসী বর্তমান সরকার।

জনগণের ভাগ্য উন্নয়নে, দেশকে ভালবেসে, দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে তার সরকার—এ কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, উন্নয়নের গতিধারা বজায় রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে সেজন্য জনগণ চাইলে আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ।

৭৫ এর ১৫ আগস্টের ঘটনা দেশকে পিছিয়ে দিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যা না করা হলে বাংলাদেশ আরো আগেই সমৃদ্ধ হতে পারত।

তিনি আরো বলেন, বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারের সম্মানের সঙ্গে মাথা উঁচু করে যেন বাঙালি জাতি দাঁড়াতে পারে সে লক্ষে কাজ করে যাচ্ছে তার সরকার।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে সরকার— এজন্য এর সকল সদস্যদের চেইন অব কমান্ড মেনে চলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ