জাতীয়

যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘণ্টা

যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘণ্টা
যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘণ্টা

ঢাকাকে বসবাস উপযোগী করতে শহরকে পূর্বদিকে সম্প্রসারণের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।

ঢাকার পুর্বদিকে বালু নদীর তীরে বাধ দিয়ে, পরিকল্পিত নগর গড়ে তুলতে পারলে- জলাবদ্ধতা, যানজট ও জনসংখ্যার ঘনত্ব সবই কমে যাবে বলে এক প্রতিবেদনে তুলে ধরেছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার সকালে রাজধানীতে তারা প্রতিবেদনটি প্রকাশ করে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, এ সুপারিশ বাস্তবায়নে ব্যয় হবে দেড় হাজার কোটি ডলার— বিপরীতে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে ৫৩০০ কোটি ডলারের।

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সুবিধার অপর্যাপ্ততা— এই তিনটিকে বর্তমান ঢাকা শহরের মুল চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিশ্বব্যাংক।

টুওয়ার্ডস গ্রেড ঢাকা নামে বৃহস্পতিবার বিশ্বব্যাংক যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, রাজধানীতে যান চলাচলের গড় গতি গত ১০ বছরে প্রতি ঘণ্টায় ২১ কিলোমিটার থেকে ৭ কিলোমিটারের নিচে নেমে এসেছে। আর এতে প্রতিদিন নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘণ্টা।

ঢাকা শহরের এই ৩টি চ্যালেঞ্জের ৩টি সমাধান দিয়েছে বিশ্বব্যাংক।

ঢাকা শহরের পূর্বদিকে বালু নদীর তীরে বাধ দিয়ে জলাবদ্ধতা নিরসন করা। পরিকল্পিতভাবে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা এবং একটি ব্যবসা-বাণিজ্য কেন্দ্র গড়ে তোলা।

বিশ্বব্যাংক বলছে, ঢাকার পূর্বদিকে শহরকে সম্প্রসারণ করলে সেখানে প্রায় ৫০ লাখ লোকের বাসস্থানের ব্যবস্থা হবে।

আগামী ২০৩৫ সালের মধ্যে মাথাপিছু গড় আয় ৯ হাজার ২০০ ডলারের উপরে যাবে। নাগরিক সুবিধা বাড়বে।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী জানান, সরকার ঢাকা শহরের সমস্যার স্থায়ী সমাধান চায়।

বিশ্বব্যাংকের এ প্রতিবেদন পরবর্তী পদক্ষেপ নিতে সরকারকে সাহায্য করবে বলে জানান তিনি।

বিশ্ব্যাংকের এ সুপারিশ বাস্তবায়ন করতে সরকারকে আগামী ১৫ বছরে ব্যয় করতে হবে দেড় হাজার কোটি ডলার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ