বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের নতুন রাষ্ট্রদূত রেনজি তিরিংক।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ আশা প্রকাশ করেন।
জবাবে প্রধানমন্ত্রী ইইউ'র রাষ্ট্রদূতকে বলেন, চলতি বছরের শেষের দিকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন, স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা ও ছবিসহ ভোটার তালিকা তৈরি করতে সহায়তার জন্য ইইউকে ধন্যবাদও জানান তিনি।
রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার সময় বাংলাদেশের প্রতি ইইউর সমর্থন অব্যাহত থাকবে বলেও প্রধানমন্ত্রীকে জানান নতুন এই রাষ্ট্রদূত।
রোহিঙ্গাদের সহায়তায় ইইউর পক্ষ থেকে আরো ৩০ মিলিয়ন ইউরো দেয়ার আশ্বাস দেন রেনজি তিরিংক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: