জাতীয়

কোটা সংস্কার আন্দোলনকারীদের মদদ দিচ্ছে বিএনপি: কামরুল

কামরুল ইসলাম
কামরুল ইসলাম

কোটা সংস্কার আন্দোলনকারীদের বিএনপি মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, দেশের গণতান্ত্রিক ধারা নস্যাত করতে ষড়যন্ত্র করছে বিএনপি। এ লক্ষ্যে এখন তাদের হাতিয়ার কোটা সংস্কার আন্দোলন।

সিটি নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে বিএনপি-জামাতের দরকষাকষি দল দুটির সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না—জানিয়ে তিনি বলেন, দলের চেয়ারপারসনকে নিয়ে খোদ বিএনপির নেতারাই ষড়যন্ত্রে লিপ্ত।

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে কোটা আন্দোলনকে হাতিয়ার করেছে বিএনপি— উল্লেখ করে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগ নয়- বিএনপির বর্তমান নেতৃত্বই খালেদা জিয়াকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত।

বিএনপি-জামাত অপশক্তিকে ক্ষমতায় আনতে চায়— এ অভিযোগ করেন আওয়ামী লীগ নেতারা দলের নেতাকরর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ