জাতীয়

রাইফার মৃত্যু

চিকিৎসকদের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

রাইফা খান
রাইফা খান

চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে শিশু রাইফা খান মৃত্যুর ঘটনায় হাসপাতাল ও চিকিৎসকের অবহেলার প্রমাণ পেয়েছে সিভিল সার্জনের নেতৃত্বাধীন তদন্ত কমিটি। প্রতিবেদনে ৩ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি।

শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটিতে থাকা সাংবাদিক প্রতিনিধি ও সাংবাদিক নেতারা এসব তথ্য জানান।

তদন্ত কমিটিতে থাকা সাংবাদিক প্রতিনিধি ও সাংবাদিক নেতারা বলেন, শিশু রাইফাকে ম্যাক্স হাসপাতালে শেষ চিকিৎসা দেওয়া পর্যন্ত চরম ভোগান্তি পোহাতে হয়েছে। শিশুটির বিপদকালীন সময় চিকিৎসকরা আন্তরিকভাবে সেবা প্রদান করেননি। হাসপাতালে সেবা প্রদানে চিকিৎসক ও নার্সদের সমন্বয়হীনতা ছিলো বলে উল্লেখ করা হয়।

তদন্ত প্রতিবেদনে চিকিৎসায় অবহেলার অভিযোগে ৩ চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণসহ চারটি সুপারিশ করা হয়।

এর আগে ভুল চিকিৎসা ও গাফিলতিতে আড়াই বছরের শিশু রাইফা খানকে হত্যার অভিযোগের ঘটনায় বেসরকারি ম্যাক্স হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

নোটিশে হাসপাতালের লাইসেন্স নবায়নের লক্ষ্যে নতুন নবায়ন ফরমে আবেদন না করা- কর্তৃব্যরত চিকিৎসক ও নার্সের নিয়োগপত্র পাওয়া না যাওয়াসহ বেশ কিছু অনিয়মের তথ্য তুলে ধরা হয়।

হাসপাতালের বিরুদ্ধে আনা এসব নানা অনিয়মের জবাব আগামী ১৫ দিনের মধ্যে দেয়ার নির্দেশ দেয়া হয়। অন্যথায় প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধসহ লাইসেন্স বাতিল করা হবে বলে নোটিশে জানানো হয়।

গত ২৯ জুন রাতে গলা ব্যাথার চিকিৎসা নিতে গিয়ে ম্যাক্স হাসপাতালে মারা যায় আড়াই বছরের শিশু রাইফা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ