জাতীয়

যশোরে বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার

যশোরে বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার
যশোরে বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার

দুর্ঘটনার পর ষষ্ঠ দিনে শুক্রবার ঘটনাস্থল থেকে যশোরে বিধ্বস্ত কে-৮ ডব্লিউ বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। এর আগে বিধ্বস্ত বিমানের ৮০ শতাংশ উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স যশোরের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডু জানান, রোববার রাত ৯টার পর যশোর সদর উপজেলার বুকভরা বাওড়ে বিধ্বস্ত বিমান উদ্ধারে ষষ্ঠ দিনের অভিযান শুরু করা হয় শুক্রবার সকাল ৯টায়। সেনা, বিমান, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ টিম অভিযান পরিচালনা করে। সকাল সাড়ে ১০টার দিকে বুকভরা বাওড়ের ঘটনাস্থল থেকে উদ্ধারকারীরা বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্সটি উদ্ধার করতে সক্ষম হন। এর আগে বৃহস্পতিবার পর্যন্ত বিধ্বস্ত বিমানটির ৮০ ভাগ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, যশোর বিমানবন্দর থেকে ১৫ কিলোমিটার পশ্চিমে আরিচপুর গ্রামের বুকভরা বাওড়ে রোববার রাত সোয়া ৯টার দিকে কে-৮ ডব্লিউ বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানের দুই পাইলট নিহত হন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ