জাতীয়

আগামী নির্বাচনে একতাবদ্ধ হয়ে কাজের আহ্বান শেখ হাসিনার

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে বলেই দেশের উন্নয় হচ্ছে— এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন- আওয়ামী লীগই একমাত্র দল যারা দেশের মানুষের জন্য কাজ করে।

শনিবার গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

দেশে আওয়ামী লীগের সব ইউনিটের দ্বন্দ্ব নিরসন করে দলের জন্য একতাবদ্ধ হয়ে আগামী নির্বাচনে কাজ করতে তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

তিনি বলেন, সব দ্বন্দ্ব নিরসন করে একসঙ্গে কাজ করতে হবে— মনোনয়ন দেয়ার ক্ষেত্রে তৃণমূলের মতামত নেয়া হবে। তারপরও যাকে নৌকা প্রতীক দেয়া হবে, তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে। অনেকদিন ক্ষমতায় থাকলে যা হয়, মনে হয়- এই একটা নির্বাচন না জিতলে কী হয়, তা করলে হবে না, প্রতিটা আসন গুরুত্বপূর্ণ সব স্থানেই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ করা মানে শুধু নিজের উন্নয়ন করা নয় দেশ ও দশের জন্য কাজ করাই এই দলের মূল উদ্দেশ্য। বঙ্গবন্ধু দলকে জন্য সময় দেওয়ার জন্য মন্ত্রীত্ব ছেড়েছিলেন। এই দলের জন্য কাজ করতে হলে মানুষের জন্য কাজ করতে হবে।

শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশের একটি মানুষও অশিক্ষিত থাকবে না। না খেয়ে থাকবে না। মানুষ নৌকায় ভোট দিয়েছে, সুফল পেয়েছে। আগামীতেও নৌকায় ভোট পেতে জনগণের দোরগোড়ায় যেতে হবে।’

আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, ‘সামনে নির্বাচন। এই নির্বাচন কঠিন হবে। এই নির্বাচনে জয়ী না হলে যুদ্ধাপরাধীদের বিচার থেমে যাবে, দারিদ্রের হার বেড়ে যাবে, সামাজিক নিরাপত্তার জন্য যেসব কর্মসূচি চলছে তা বন্ধ করে দেবে, উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে। এর আগেও এরকম হয়েছিল। তাই সব দ্বন্দ্ব নিরসন করে স্থানীয়ভাবে দলের জন্য কাজ করতে হবে।’

দেশের মানুষকে কাছে উন্নয়নের তথ্যগুলো বারবার তুলে ধরতে হবে—এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বিএনপি-জামাত স্বাধীনতায় বিশ্বাস করে না, তাই মুক্তিযুদ্ধে পক্ষের শক্তিকে ক্ষমতায় রাখতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ প্রাচীন সংগঠন জাতির পিতার আদর্শ নিয়ে আমাদের রাজনীতি করতে হবে। তিনি (বঙ্গবন্ধু) যত আন্দোলন করেছেন, সবসময় তার ভেতরে একটা লক্ষ্য ছিল। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের প্রধান উদ্দেশ্য। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে সম্মান পাচ্ছে।’

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, তারা কখনোই এদেশের উন্নয়ন চায়নি। জিয়াউর রহমান সাত মার্চের ভাষণ বাজাতে দেননি দেশে। কিন্তু এই ভাষণ বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। বিশ্বের কোনও নেতার ভাষণ এতবার বাজানো হয়নি। এখনও এ ভাষণ আমাদের শিহরিত করে তোলে।

বিএনপি চেযারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের উন্নয়নে কাজ করে কিন্তু বিএনপি কাজ দুর্নীতি আর লুটপাট করা। এতিমের টাকা মেরে খেয়েছে বলেই আজ খালেদা জিয়া শাস্তি হয়েছে। বিএনপির একজন আইনজীবীও প্রমাণ করতে পারেনি যে খালেদা জিয়া যে দুর্নীতি করেননি। বিএনপি সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে তাই যারা এ ধারণের কাজ করে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থেকে কখনোই সাধারণ মানুষের ভাগ্য পরির্তন করতে পারেনি কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের জন্য কাজ করে দেশ ও মানুষের উন্নয়ন করে দেখিয়েছে।

আওয়অমী লীগকে গণমানুষের সংগঠন দাবি করে শেখ হাসিনা এসময় আরও বলেন, ‘আওয়ামী লীগ গ্রামের মানুষের সংগঠন। প্রত্যেকটা গ্রামকে আমরা নগর হিসেবে গড়ে তুলে গ্রামের মানুষগুলো যেন নাগরিক সুবিধা পায় তা নিশ্চিত করবো। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি। গ্রামের মানুষ পর্যন্ত এর সুবিধা ভোগ করবে।’

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ