জাতীয়

কোটা সংস্কার: দেশ বিদেশের তথ্য সংগ্রহ করবে পর্যালোচনা কমিটি

কমিটির প্রথম বৈঠক

 সচিবালয়
সচিবালয়

সরকারি চাকরিতে বিদ্যমান কোটাপদ্ধতি পর্যালোচনা, সংস্কার বা বাতিলের বিষয়ে সরকারের গঠিত কমিটির প্রথম বৈঠকে দেশ–বিদেশের কোটাসংক্রান্ত যেসব তথ্য আছে এবং এ বিষয়ে বিভিন্ন কমিটির প্রতিবেদন সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে।

এ রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সভা শেষে সাচিবিক দায়িত্বে থাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন এ কথা জানান।

সরকারি চাকরিতে কোটা পর্যালোচনায় মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কমিটির প্রথম বৈঠক শেষ হয়েছে।

সব তথ্য পাওয়ার পর কমিটির দ্বিতীয় সভা হবে—এ কথা জানিয়ে তিনি বলেন, নির্ধারিত ১৫ দিনের মধ্যেই কাজটি শেষ করার চেষ্টা চলছে আর এ সময়ের মধ্যে কাজটি শেষ চাই, না হলে পরে জানানো হবে।

আবুল কাশেম আরো বলেন, ‘এ বৈঠকে মূলত কমিটির কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে। কোটা সংক্রান্ত দেশে-বিদেশে যত তথ্য রয়েছে বা বিভিন্ন সময় গঠিত কমিশন বা কমিটির যেসব রিপোর্ট রয়েছে তা যত দ্রুত সম্ভব সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে।’

সাত দিনের মধ্যে সেসব প্রতিবেদন সংগ্রহের চেষ্টা করা হবে জানিয়ে তিনি বলেন, সেসব রিপোর্ট, প্রতিবেদন বা তথ্য পাওয়ার পর দ্বিতীয় বৈঠকে বসবে কমিটি।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন, পিএসসির প্রতিবেদন, বিভিন্ন সময় সাবেক মন্ত্রিপরিষদ সচিবদের কমিশন বা তাদের ব্যক্তিগত রিপোর্টও রয়েছে। যত দ্রুত পারি সেগুলো সংগ্রহ করা হবে, এটা নিয়ে সার্বক্ষণিক কাজ করতে চাচ্ছি। এটা আসলে দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করছি সংগ্রহ করার। এগুলো সংগ্রহের ওপর পরবর্তী সভা নির্ভর করবে বলে জানান তিনি।

রোববার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষিদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে তার দপ্তরে কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন।

কমিটি গঠনের পর প্রথম বৈঠকে বসে কোটা সংস্কার কমিটি।

এর আগে মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (উপসচিব) এইচ এম নূরুল ইসলাম বৈঠক শুরুর বিষয়টি নিশ্চিত করেন।

গত ২ জুলাই প্রজাতন্ত্রের চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনা / বাতিল অথবা সংস্কারের লক্ষ্যে সাত সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে সরকার। ১৫ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দেবে এ কমিটি।

গত ২ জুলাই রাষ্ট্রপতি আবদুল হামিদের নির্দেশক্রমে জনপ্রশাসন বিভাগের সচিব ফয়েজ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলমকে কমিটির প্রধান করা হয়। এছাড়া জনপ্রশাসন বিভাগের সচিব ফয়েজ আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, পাবলিক সার্ভিস কমিশনের সচিব মনজুরুর রহমান (অতিরিক্ত সচিব), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী, সরকারি কর্মকমিশনের সচিব আক্তারি জাহান, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসানকে নিয়ে এ কমিটি গঠন হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানা গেছে, গঠনের দিন থেকে ১৫ কর্ম দিবসের মধ্যে কমিটিকে প্রজাতন্ত্রের বিদ্যমান কোটা পর্যালোচনা বা বাতিল অথবা সংস্কারের বিষয়ে সুপারিশসহ সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়ার কথা কমিটির।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি) সালমা মাহমুদকে এ কমিটির সাচিবিক দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া কমিটি প্রয়োজনে যে কেউকে কো-আপ্ট করতে পারবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত; এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ।

কোটার পরিমাণ ১০ শতাংশে কমিয়ে আনার দাবিতে কয়েক মাস আগে জোরাল আন্দোলন গড়ে তোলে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ঢাকার বাইরেও ছড়িয়ে পড়েএ আন্দোলন।

গত ১১ এপ্রিল আন্দোলনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতিই আর রাখা হবে না।

কোটা নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি করার কথা এবং সেই কমিটিই পরবর্তী সুপারিশ করবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে আন্দোলন স্থগিত করলেও কোটা বাতিলের প্রজ্ঞাপন আশা করে আসছিল আন্দোলনকারীরা।

কিন্তু প্রধানমন্ত্রীর ‘ঘোষণা’ বাস্তবায়নে কমিটি করার কথা থাকলেও তা কবে হবে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা ছিল না সরকারি কর্মকর্তাদের।

গত ৮ মে তৎকালীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান সাংবাদিকদের বলেছিলেন, সরকারি চাকরিতে কোটা বাতিল বা সংস্কার করতে একটি কমিটি গঠনের রূপরেখা ওই দিন সকালেই প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে। তারপর ওই কমিটি নিয়ে আর কোনো অগ্রগতি দেখা যায়নি।

এর মধ্যে ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ ফের আন্দোলনে নামে।

এ সময় তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতা-কর্মীরা। একটি মামলায় গ্রেপ্তার করা হয় আন্দোলকারীদের অন্যতম নেতা রাশেদ খানকে।

এদিকে, কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগের হাতুড়ি ও লাঠিপেটায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী তরিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ