জাতীয়

‘জাতীয় কৃষি নীতি-২০১৮’ খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

মন্ত্রিসভা
মন্ত্রিসভা

প্রতিকূল পরিবেশে কৃষি উৎপাদন, নগরকেন্দ্রিক কৃষিসেবা, কৃষি উদ্ভাবনী সম্প্রসারণ, সারের ব্যবহার সম্পর্কে বর্ণনা করে জাতীয় কৃষি নীতি ২০১৮ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ায় অনুমোদন দেয়া হয়।

পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, নিরাপদ লাভজনক কৃষি, টেকসই পুষ্টি ও খাদ্য নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি শস্যের বহুমুখীকরণ ও বিপণন, উৎপাদনের প্রসার এ নীতির লক্ষ্য।

এছাড়াও মন্ত্রিসভায় অনুমোদন দিয়ে ১৯৭৬ সালের অধ্যাদেশকে বাংলায় রূপান্তর করে বাংলাদেশ শিশু আইন একাডেমি করা হলো। নতুন এ সংশোধনীতে সতেরো সদস্য বিশিষ্ট একটি বোর্ড গঠনের কথা বলা হয়েছে।

বোর্ডের একজন মহাপরিচালক থাকবেন তিনিই সব নিয়ন্ত্রণ করবেন- শিশু একাডেমির প্রধান কার্যালয় থাকবে ঢাকাতে। প্রয়োজনে জেলা উপজেলায় শাখা চালু করা যাবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ