জাতীয়

সড়ক দুর্ঘটনা নিয়ে জনকল্যাণ সমিতি প্রতিবেদন মনগড়া: সংসদে কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

গত ইদুল ফিতরে সড়ক দুর্ঘটনা নিয়ে জনকল্যাণ সমিতি মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবতন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সদস্য সেলিম উদ্দিনের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সড়কমন্ত্রী জানান, দুর্ঘটনা শুধু রাস্তার জন্য হয় ব্যাপারটা এমন নয়— এজন্য সচেতনতারও ব্যাপার আছে।

তিনি আরো বলেন, বেপরোয়া চালক ও রাস্তা শুধু দায়ী নয়, বেপরোয়া পথচারীও অনেক সময় সড়ক দুর্ঘটনার কারণ।

এনডিটিভির খবরের বরাত দিয়ে মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় ভারতে প্রতি ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের এগিয়ে থাকা নিয়ে প্রকাশিত জনকল্যাণ সমিতির প্রতিবেদনকে ভুয়া বলে আখ্যা দেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ