জাতীয়

ধর্মের নামে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

ইসলাম ধর্মের নামে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ধর্মকে প্রশ্নবিদ্ধ করা যাবে না।

বুধবার সকালে রাজধানীর আশকোনায় হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় হজযাত্রীদের সুস্বাস্থ্য কামনা করে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, হজযাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে সরকার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জনসহ মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ করতে সৌদি আরব যাবেন। এ বছর হজ ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই ও শেষ হবে ১৫ আগস্ট। এরই মধ্যে হজ ক্যাম্প অফিস সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আশকোনায় হজ কার্যক্রম-২০১৮'র আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশি হজযাত্রীরা যেন নির্বিঘ্নে হজ পালন করতে পারেন সে লক্ষ্যে বিশেষ নজর দেয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের আসার পর থেকেই হজ যাত্রীদের সমস্যা সমাধানে কাজ করছে আওয়ামী লীগ।

হজ ব্যবস্থাপনায় আগের সব অনিয়ম দুর হয়েছে—এক্ষেত্রে বাংলাদেশ প্রশংসা অর্জন করেছে বলেও জানান তিনি।

ধর্মকে অবমাননা করার অধিকার কারো নেই বলেও এ সময় উল্লেখ করে প্রধানমন্ত্রী মসজিদভিত্তিক শিক্ষা নিয়ে সরকার কাজ করছে বলেও জানান।

পাশাপাশি ধর্মশিক্ষাকে মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ