যুক্তরাষ্ট্রের পণ্যের প্রবেশাধিকারে বাংলাদেশের বাজারে শুল্ক ও অশুল্ক বাধা দুর করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
বুধবার সকালে রাজধানীতে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ-আইবিএফবি'র বার্ষিক সাধারন সভায় তিনি এ আহবান জানান।
অনুষ্ঠানে বার্নিকাট বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ পেতে হলে ব্যবসায় পরিবেশ ও সুশাসন নিশ্চিত করতে হবে।
পাশাপাশি অন্য দেশের বিনিয়োগকারী ও পণ্য বাংলাদেশে যেসব সুবিধা পায়-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও পণ্যের জন্য সমান সুযোগ দেয়ার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা ও চট্টগ্রামে দুটি আমেরিক্যান বিজনেস সেন্টার স্থাপনের উদ্যোগ নিতে, বার্নিকাটকে অনুরোধ করে-আইবিএফবি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: