বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী লর্ড কার্লাইলকে ভারতে ঢুকতে না দেয়া তাদের অভ্যন্তরীণ ব্যাপার — এতে বাংলাদেশ সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেত্রীর আইনজীবীকে দিল্লি থেকে ফেরানোর বিষয়ে তাদের কোনো তৎপরতা ছিল না।
তিনি আরো বলেন, আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা আগের চেয়ে স্বস্তিদায়ক হবে। সড়কে আগের মতো পুলিশের উপস্থিতির তেমন কোনো প্রয়োজন হবে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: