জাতীয়

পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে উদ্বেগের কিছু নেই: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কিছু নেই— বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুরে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে তার সরকারের নানা পরিকল্পণার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করেই এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, দেশে আধুনিক তথ্য-প্রযুক্তির মাধ্যমে এগিয়ে যাচ্ছে তবে কিছু মহল রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সমলোচনা করছে। তাদের উদ্যেশ্যে বলতে চাই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কোন উদ্বেগের কারণ নেই। দেশের কিছু তরুণকে রাশিয়া ও ভারতের প্রশিক্ষণ দেয়া হচ্ছে শুধু রূপপুর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিরপত্তার সঙ্গে পরিচালনা করতে পারে।

প্রধানমন্ত্রী আরো বলেন, মুক্তিযোদ্ধোর যেসকল দেশ সহযোগিতা করেছিলো তাদের মধ্যে রাশিয়া ভারতের অবদান অবিস্মরণীয়। তাদেরকে সবসময় পাশে পাই- আওয়ামী লীগ বাংলাদেশকে এগিয়ে যেতে কাজ করছে। বিশ্বদরবারেও মাথা উচু করে দাঁড়িয়েছি।

এর আগে বেলা ১২টার দিকে ডিজিটাল বোতাম চেপে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের দ্বিতীয় ইউনিটের কংক্রিট ঢালাই কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে রুশ ফেডারেশনের উপপ্রধানমন্ত্রী ইউরি ইভানোভিচ বোরিসভ ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু প্রমুখ ।

এর আগে শনিবার বেলা পৌনে ১২টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হেলিপ্যাডে পৌঁছান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর শেখ হাসিনা রূপপুরে পরমাণু চুল্লির জন্য কংক্রিটের মূল স্থাপনা নির্মাণ উদ্বোধন করেছিলেন। যার মধ্য দিয়ে শুরু হয় দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাণ পর্বের কাজ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ