জাতীয়

শেখ হাসিনা-রাজনাথ সিংয়ে সাক্ষাৎ

যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী বাংলাদেশ

শেখ হাসিনা-রাজনাথ সিংয়ে সাক্ষাৎ
শেখ হাসিনা-রাজনাথ সিংয়ে সাক্ষাৎ

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী বাংলাদেশ—বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার গণভবনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনার সময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফয়ে বলেন, রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাতে শেখ হাসিনা বলেছেন, কোনো সমস্যা সমাধানের আমরা সব সময় আলোচনার পক্ষে। স্থলসীমান্তসহ নানা সমস্যার সমাধান আমরা এ আলোচনার মাধ্যমেই করেছি।

সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতির পরিপ্রেক্ষিতে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে সক্রিয় সন্ত্রাসী ব্যক্তি- গোষ্ঠীকে কখনোই বাংলাদেশ তার নিজ ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

বৈঠকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব (সীমান্ত ব্যবস্থাপনা) ব্রজরাজ শর্মা, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্রসচিব (জননিরাপত্তা বিভাগ) মোস্তফা কামাল উদ্দিন, স্বরাষ্ট্রসচিব (সুরক্ষা সেবা বিভাগ) ফরিদ উদ্দিন চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম নজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ