জাতীয়

দেশের উন্নয়ন করতে নৌকায় ভোট চাইলেন শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশের উন্নয়নে কাজ করতে আবারো নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে পাবনার পুলিশ লাইন মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ ক্ষমতায় থেকে পুরো সময় দেশের মানুষের কল্যাণে কাজ লাগিয়েছে—উল্লেখ করে তিনি বলেন, নৌকায় ভোট দিলে প্রত্যেক গ্রামে নাগরিক সুবিধা পৌঁছে দেয়া হবে।

এ সময় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে সকলের সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বিএনপি আন্দোনের নামে সারাদেশে তাণ্ডব চালিয়েছে—জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ লুটপাট করতে আসে না, মানুষের কল্যাণে কাজ করে। বর্তমান সরকারের সময় বিদ্যুতের রেকর্ড উৎপাদন হয়েছে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে সারাদেশে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে। নৌকায় ভোট দেয়ায় দেশে উন্নয়ন হয়েছে।

তাই উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে দেশের জনগণকে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বানও জানান তিনি।

এতিমের টাকা আত্মসাত করায় দুর্নীতির অপরাধে খালেদা জিয়াকে আদালত কারাদণ্ড দিয়েছে—এ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ হয়ে কিছু করেনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ