যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখনই দেশের উন্নয়ন হয়েছে- জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জনগণ ভোট দিলে আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ এবং অব্যাহত থাকবে উন্নয়নের ধারা বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
রোববার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের-এসএসএফের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জনগণের সঙ্গে যেন যোগাযোগ থাকে সেই দিকে লক্ষ্যছ রেখে নিরাপত্তার কাজ করতে এসএসএফের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, বিভিন্ন হুমকির মাঝেও দক্ষতার সঙ্গে কাজ করছে এসএসএফ, তাদের নিরাপত্তা ও আধুনিকায়নের ব্যাপারেও সচেতন সরকার।
দেশের মানুষের উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করছে উল্লেখ করে সকলকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: