জাতীয়

সংবিধানের সপ্তদশ সংশোধন নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাধা

সংবিধানের সপ্তদশ সংশোধন নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাধা
সংবিধানের সপ্তদশ সংশোধন নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাধা

সংবিধানের সপ্তদশ সংশোধনের ফলে সংসদে মনোনয়নের মাধ্যমে নির্বাচিত হওয়ায় নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বাধাগ্রস্ত হবে— এমন আশংকা করছে বাংলাদেশ মহিলা পরিষদ।

সোমবার সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

নারীর ক্ষমতায়নের কথা বলা হলেও এ বিল পাশ হওয়ার মধ্যে দিয়ে আবারো প্রমানিত হলো- কোনো রাজনৈতিক দলেরই এ বিষয়ে আগ্রহ নেই।

আইন প্রণয়নকাজে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ১৯৭২ সালে সংবিধানে বিশেষ কোটা চালু হয়েছিল। তখন থেকে প্রতিটি জাতীয় নির্বাচনেই নারীদের জন্য সংরক্ষিত আসন বরাদ্দ থাকছে।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ ২৫ বছর সংরক্ষিত আসন বহাল রাখতে গত ৮ জুলাই সংরক্ষিত নারী আসনের মেয়াদ আরও ২৫ বছর বাড়িয়ে সংবিধানের সপ্তদশ সংশোধন বিল-২০১৮ জাতীয় সংসদে পাস হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, এ বিধান বহাল রাখার ফলে নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে বাধা সৃষ্টি হওয়ার পাশাপাশি সংসদে মনোনয়নের মাধ্যমে নির্বাচিত হওয়ায় এই সকল নারীদের সুর্নির্দিষ্ট নির্বাচনী এলাকা তৈরী হওয়ার সম্ভবনা নষ্ট হয়েছে।

নারীদেরকে সকল রাজনৈতিক দল কর্মী হিসেবে ব্যবহার করলেও সিদ্ধান্ত গ্রহণের মতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখতে চায় না জানিয়ে এই সংশোধন পুনঃবিবেচনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ