জাতীয়

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তা দেয়া হবে: আইওএম মহাপরিচালক

শেখ হাসিনার সঙ্গে উইলিয়াম লেসি সুইংয়ের বৈঠক
শেখ হাসিনার সঙ্গে উইলিয়াম লেসি সুইংয়ের বৈঠক

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের ব্যাপারে সহযোগিতা করার বিষয়ে আবারো আশ্বস্ত করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম'র মহাপরিচালক উইলিয়াম লেসি সুইং বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়ায় সব ধরনের সহায়তা দেয়া হবে।

সোমবার দুপুরে আইওএম'র মহাপরিচালকের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার তেজগাঁওয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে এ আশ্বাস দেন।

তাদের বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা সমস্যাকে বাংলাদেশের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ বলে মনে করছেন আইওএম মহাপরিচালক।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের পক্ষে যা যা সম্ভব করা হবে। তাদের অন্য জায়গায় স্থানান্তর করে উন্নত আবাসন ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে কাজ চলছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ