জাতীয়

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী কোটা পদ্ধতি চালু: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী কোটা পদ্ধতি চালু আছে— জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে কোনো শিক্ষার্থী উপাচার্যের বাড়ি ভাংচুর ও লুটপাট করতে পারে না।

মঙ্গলবার সকালে গণভবনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন সুবিধাভোগীদের ভাতা ইলেকট্রনিক উপায়ে বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

হাইকোর্টের রায় অবমাননা করে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা যাবে না— জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে কোন শিক্ষার্থী উপাচার্যের বাড়িতে হামলা করতে পারে না।

কোটা পূরণের পর শূণ্য পদ থাকলে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়ার কথা জানান শেখ হাসিনা।

তিনি বলেন, জনগণ ভোট দিলে আবারো ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। তবে ক্ষমতায় না আসলেও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন সুবিধাভোগীদের টাকা কেউ যেন আত্মসাৎ করতে না পারে, সে ব্যবস্থা করা হবে।

ইলেকট্রনিক পদ্ধতিতে সামাজিক নিরাপত্তা ভাতা সরাসরি মানুষের হাতে পৌঁছাবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার এই সুযোগ সৃষ্টি করছে যাতে হত দরিদ্রদের টাকায় কেউ ভাগ বসাতে না পারে।

আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, দেশকে দারিদ্র্যমুক্ত করার জন্য তার সরকার কাজ করে যাচ্ছে। প্রতিটি গ্রামে মানুষ শহরের মতো নাগরিক সুবিধা পাবেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ