রোহিঙ্গা সমস্যার সুযোগ নিয়ে জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশকে ব্যবহার করতে পারে তাই এ বিষয়টি দ্রুত সমাধানে আন্তর্জাতিক মহলকে সহযোগিতার তাগিদ দিয়ে কাজ করা হচ্ছে— জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক মহলকে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য বলার পাশাপাশি কূটনৈতিকভাবেও চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। দ্রুতই এ সমস্যার সমাধান হবে।
মন্ত্রণালয়ের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে আসাদুজ্জামান খান কামাল বলেন, মাদক ব্যবস্থা নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেয়া হবে না। দেশে কোন বিচার বহির্ভূত হত্যা ও গুম খুন হচ্ছে না।
কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর যখন হামলা হয়েছে তখন পুলিশের অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করতে পারে না।
খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে বিএনপির পক্ষ থেকে যা বলা হচ্ছে তা সঠিক নয় জানিয়ে তিনি বলেন, সেরকম কিছু হলে তার চিকিৎসার বিষয়ে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ডিআইজি মিজান একরাম হত্যার বিষয়ে তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়ার হবে— উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে কোনো দেশে কোন বিচার বহির্ভূত হত্যা ও গুম খুন হচ্ছে না।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকার জিরো টলারেন্সে রয়েছে— উল্লেখ করে তিনি বলেন, কোনো ধরনের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কোনো ওয়ারেন্ট ছাড়া তিন সিটি নির্বাচনের সময় কাউকে গ্রেপ্তার করা হবে না।