জাতীয়

মিরপুরের বেড়িবাঁধে বাস-লেগুনার সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

মিরপুরের বেড়িবাঁধে বাস-লেগুনার সংঘর্ষ
মিরপুরের বেড়িবাঁধে বাস-লেগুনার সংঘর্ষ

রাজধানীর মিরপুরে গোড়ানচট বেড়িবাঁধ এলাকায় বাস-লেগুনার সংঘর্ষে শিশুসহ তিনজন মারা গেছেন।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে বেড়িবাঁধ এলাকায় আশুলিয়া সড়কের মুখে এ ঘটনা ঘটে।

তারা হলো- লেগুনা চালক হান্নান (২২) ও শিশু তাওহীদ (১০)। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন।

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে মায়ের দোয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাভার যাচ্ছিল। পথে মিরপুর বেড়িবাঁধের গোড়ানচট এলাকায় সাভার থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। লেগুনার চালক ভেতরে আটকা পড়েছিল— তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আহত ব্যক্তিদের মধ্যে দু'জনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু তাওহীদের মৃত্যু হয়। অপর আহত ব্যক্তি চিকিৎসাধীন আছেন।

রূপনগর থানার এসআই মো. আজিজ জানান, এ ঘটনায় শিশু তাওহীদের বাবা মুক্তার হোসেন আহত হয়ে মিরপুর সেলিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। স্থানীয় কয়েকটি হাসপাতালে আরও বেশ কয়েকজন চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ