কোটা সংস্কার আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। মন্ত্রিপরিষদ সচিবকে দ্রুত বিষয়টি নিষ্পত্তি করে প্রতিবেদন দেয়ারও তাগিদ দেন তিনি।
মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে তিন সিটি করপোরেশন নির্বাচনে জোট প্রার্থীদের পক্ষে প্রচারণার জন্য করণীয় ঠিক করতে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
কোটা সংস্কার আন্দোলনকে স্পর্শকাতর— আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম, বিষয়টি নিষ্পত্তিতে দ্রুত প্রতিবেদন দিতে মন্ত্রপরিষদ সচিবের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কোনো চক্রান্তের পথে না গিয়ে বিএনপি নির্বাচনে আসবে বলে।
কোনো দল নির্বাচনে আসবে কি-না সেটি সেই দলের সিদ্ধান্ত জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, এ নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই। কাউকে বাদ দিয়ে নির্বাচনের অভিসন্ধি নেই।