বাংলাদেশ ব্যাংকের ভল্টে স্বর্ণ কেলেঙ্কারির ঘটনায় কেউ জড়িত থাকলে কঠিন শাস্তি পেতে হবে—বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগামী ২১ জুলাই আওয়ামী লীগের সংবর্ধণা অনুষ্ঠান উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আত্মস্বীকৃত দুর্নীতিবাজ বিএনপির মুখে বাংলাদেশ ব্যাংকের ঘটনার সমালোচনা মানায় না।
পাল্টাপাল্টি বক্তব্যই গণতন্ত্রের সৌন্দর্য উল্লেখ করে তিনি বলেন, অগণতান্ত্রিক ভাষায় দিনের পর দিন বক্তব্য দেয়া বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: