জাতীয়

গণসংবর্ধনায় দিক নির্দেশনামূলক বার্তা দেবেন প্রধানমন্ত্রী, আশা নেতাকর্মীদের

শেখ হাসিনা
শেখ হাসিনা

রাজধানীর সব পথ যেন মিশেছে সোহরাওয়ার্দী উদ্যানে— প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনাকে ঘিরে ব্যানার, ফেস্টুন, মিছিলে গোটা এলাকায় উৎসবমুখরতা।

অনুষ্ঠানে এসেছেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সকাল সাড়ে ১০টার পর নেতাকর্মীরা সমাবেশস্থলের আশেপাশে অবস্থান নিয়ে অনুষ্ঠান স্থলের দিকে অগ্রসর হন।

যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ ও দোয়েল চত্বর দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন।

তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন। ছাত্রলীগ নেতা কর্মীরা টিএসসি-রাজু ভাস্করের আশেপাশে অবস্থান নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থলে যান। বেলা ১২টার দিকে উদ্যানে সমাবেশস্থলের সবগুলো গেট খুলে দেয়া হয়।

বিকাল ৩ টায় শুরু হবে গণসংবর্ধনা-সমাবেশের মূল অনুষ্ঠান।

এদিকে, সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা জনসমুদ্রে রূপ নেবে বলে আশা দলের নেতাদের।

তারা জানান, এ সমাবেশে আগামী নির্বাচনকে সামনে রেখে দিকনির্দেশনামূলক বার্তা দেবেন প্রধানমন্ত্রী।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সারা দুনিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিভিন্ন উদ্যোগ ও সরকারের অর্জনের জন্য যেভাবে অভিনন্দিত হয়েছেন তাকে সামনে রেখেই আওয়ামী লীগ এ সংবর্ধনা-সমাবেশের আয়োজন করেছে।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপন, উন্নয়নশীল দেশে উত্তরণ, সিডনিতে গ্লোবাল উইমেন্স লিডারশিপ এওয়ার্ড আর আসানসোলে কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট অর্জনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেয়া হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে।

রাজধানীর বিভিন্ন সড়ক সাজানো হয়েছে বর্ণাঢ্য সাজে। ঢাকা ও এর পাশ্ববর্তী পাঁচটি জেলা থেকে দলের নেতাকর্মীরা এ সংবর্ধনায় যোগ দিয়েছেন।

সংবর্ধনাস্থল পরিদর্শনে গিয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, শেখ হাসিনার নেতৃত্বে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বাংলাদেশের সেজন্যই তাকে এ সংবর্ধনা দেয়া হচ্ছে।

আওয়ামী লীগ নেতারা বলছেন, সংবর্ধনামঞ্চ থেকে আগামী নির্বাচন নিয়ে বিশেষ বার্তা দেবেন দলীয় সভানেত্রী।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এ গণসংবর্ধনার প্রথম আধ ঘণ্টা জুড়ে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের ইতিহাস, ঐতিহ্যের পাশাপাশি সেখানে তুলে ধরা হবে শেখ হাসিনার নানা অজর্ন। অভিনন্দনপত্র পাঠ করবেন দলের সাধারণ সম্পাদক। গণসংবর্ধনায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ