জাতীয়

কর্নেল তাহের হত্যায় জিয়ার মরণোত্তর বিচার দাবি, ইনুর

কর্নেল তাহের হত্যায় জিয়ার মরণোত্তর বিচার দাবি, ইনুর
কর্নেল তাহের হত্যায় জিয়ার মরণোত্তর বিচার দাবি, ইনুর

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বীর উত্তম কর্নেল আবু তাহেরের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ-শনিবার।

কর্নেল তাহেরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার হত্যাকারী হিসেবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি জানান।

জাসদসহ বিভিন্ন সামাজিক- রাজনৈতিক সংগঠন দিবসটিকে পালন করে তাহের-হত্যা দিবস হিসেবে।

কর্নেল আবু তাহের ১১ নং সেক্টরের কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব নেন। বীর এ সেনানী সম্মুখ সমরে একটি পা হারান। ১৯৭৫ সালের ৭ নভেম্বর, সেনা অভ্যূত্থান, পাল্টা অভ্যূত্থানের মধ্যদিয়ে খালেদ মোশাররফের পতন, ক্ষমতায় জিয়াউর রহমানের সামরিক সরকার। পরে জিয়া সরকারের সামরিক ট্রাইব্যুনালে গোপন বিচারে কর্নেল তাহেরকে ফাঁসি দেয়া হয়।

এই গোপন বিচারকে চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ২২ মার্চ সেই দন্ড বাতিল করে দেয় হাইকোর্ট। ২০১৩ এর ২০ মে প্রকাশিত হয় পূর্ণাঙ্গ রায়।

কর্নেল তাহেরে ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে জাসদ কার্যালয়ে তাহেরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল ইনুসহ জাসদের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা শ্রদ্ধা জানান।

পরে হাসানুল হক ইনু অভিযোগ করেন, ক্ষমতায় স্থায়ী করতেই তাহেরকে ঠাণ্ডা মাথায় করা হত্যা করে জিয়াউর রহমান।

তিনি বলেন, তার এই কর্মকাণ্ডের জন্য মরণোত্তর বিচার হওয়া উচিত।

কর্নেল তাহেরকে যথাযথ মর্যাদা দেয়ার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান জাসদ সভাপতি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ