জনকল্যাণে কাজ করতে সরকারি কর্মকর্তা-কর্মচারিদেরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জনসেবায় লাল ফিতার দৌরাত্ম্য যেন না থাকে, জনগণ যেন দুর্ভোগে না পড়েন সেদিকে নজন দিন জানান শেখ হাসিনা।
ওসমানী স্মৃতি মিলনায়তনে সোমবার সকালে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে এ অর্জন সরকারের সব কর্মকর্তা-কর্মচারির প্রচেষ্টার ফসল।
সরকার দেশের উন্নয়নের জন্য ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে- নতুন নতুন উপায় উদ্ভাবন করে উন্নত দেশ গড়তে সরকারি কর্মচারিদের নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখতে আহ্বান জানান প্রধানমন্ত্রী।
জনসেবায় বিশেষ অবদান রাখায় ৩৯ ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানকে জনপ্রশাসন পদক-২০১৮ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সরকারি কর্মচারীদের নিজ জায়গা থেকে কাজ করার কথা বলেন প্রধানমন্ত্রী।
জনগণ যেন দুর্ভোগে না পড়ে সেজন্য তাদের সহায়তায় সরকারি কর্মচারীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
জনগণ ভোট দিলে আগামী নির্বাচনে আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ— উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।
দেশের বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল থেকেই দেশের উন্নয়নের কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।
দেশকে উন্নত করতে পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে সরকার মেট্রোরেল করছে।