জাতীয়

উন্নয়ন প্রকল্প তদারকিতে ডিসিদের নির্দেশ

শেখ হাসিনা
শেখ হাসিনা

সরকারের উন্নয়ন প্রকল্প তদারকিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুই মেয়াদে ক্ষমতায় থাকার কারণে উন্নয়ন গতিশীল ও দৃশ্যমান হচ্ছে।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হওয়া তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসকদের ঔপনিবেশিক মানসিকতা পরিহার করে সেবার মনোভাব নিয়ে কাজ করার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন,

উন্নয়নের জন্য গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে— যেন পিছিয়ে না পড়ে দেশ।

তিনি আরো বলেন, বাজেটের টাকায় উন্নয়নকাজ চলছে— দেশের সম্পদ কাজে লাগিয়ে দারিদ্র্যকে জয় করতে হবে। তৃণমূলে মানুষের সমস্যা সমাধানে উদ্ভাবনী কৌশল কাজে লাগাতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারাবাহিতকতার কারণে দেশের উন্নয়ন হয়েছে আর আওয়ামী লীগ সরকারই তা প্রমাণ করছে।

দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন, প্রতিটি গ্রামকে শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে তার সরকার।

দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে নানা পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। ৭ মার্চের ভাষণ- ভাষা আন্দোলন- মুক্তিযুদ্ধের ইতিহাসসহ দেশের জাতীয় গৌরব সর্ম্পকে নতুন প্রজন্মকে জানানোর ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি।

মাদক, সন্ত্রাস নির্মূল কঠোর হতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, কে কোন দল করে তার তোয়াক্কা না করেই মাদক ও সন্ত্রাস নির্মূলে জেলা প্রশাসকদের নির্দেশ।

অনুষ্ঠানে জেলা প্রশাসকরা ছাড়াও মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবারের সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত ডিসিদের ৩৪৭টি প্রস্তাব থাকছে। ডিসিদের বক্তব্য গুরুত্ব দিয়ে শুনবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ