জাতীয়

তিন সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: সুজন

তিন সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: সুজন
তিন সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: সুজন

আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই--এ মন্তব্য করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।

তিন সিটি নির্বাচনে প্রার্থীদের তথ্য উপস্থাপন শীর্ষক সংবাদ সম্মেলনে সুজন তাদের পর্যবেক্ষণে আরো বলেছে, সেখানে নির্বাচনী বিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনের কোনো কার্যকর পদক্ষেপ নেই—এ অবস্থায় নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কি না এ নিয়েও সংশয় রয়েছে।

অবাধ, নিরপেক্ষও শান্তিপূর্ণ নির্বাচন চাই-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার জাতীয় প্রেসক্লাবে আসন্ন তিন সিটি নির্বাচনে প্রার্থীদের তথ্য উপস্থাপন করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক-সুজন।

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশা সংক্রান্ত তথ্য, মামলা সংক্রান্তসহ সাত ক্যাটাগরিতে ২১ পৃষ্ঠার একটি লিখিত তথ্য উপস্থাপন করেন সুজনের কেন্ত্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার।

এক প্রশ্নের জবাবে সুজনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম হাফিজ উদ্দিন খান বলেন, তিন সিটিতে নির্বাচনী যে পরিস্থিতি বিরাজ করছে তাতে করে সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

আচরণ বিধি লঙ্ঘনেও ইসির কার্যকর কোনো পদক্ষেপ নেই বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের আহ্বান জানান সুজনের নির্বাহী সদস্য ও স্থানীয় সরকার বিশেজ্ঞ ড. তোফায়েল আহমেদ।

তিনি বলেন, নির্বাচনে যে ট্রেন্ড শুরু হয়েছে এটা চলতে থাকলে ভবিষ্যতে ভোটাধিকার প্রয়োগে মানুষের আগ্রহ থাকবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ