জাতীয়

নদী রক্ষায় ডিসিদের নির্দেশ দিলেন নৌমন্ত্রী

  নদী রক্ষায় ডিসিদের নির্দেশ দিলেন নৌমন্ত্রী
নদী রক্ষায় ডিসিদের নির্দেশ দিলেন নৌমন্ত্রী

দেশের নদ-নদীগুলোর দখল ও দূষণরোধে কার্যকর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে ডিসি সম্মেলনের তৃতীয় দিনে নৌপরিবহন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন মন্ত্রী এ কথআ বলেন।

বৈঠকের পর নৌপরিবহন মন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, নদী দূষণমুক্ত, দখলমুক্ত করার জন্য জেলা প্রশাসকদের দায়িত্ব দেয়া হয়েছে। একই সঙ্গে তাদেরকে এই বিষয়টা বলা হয়েছে সচেতনতাই হচ্ছে মূল বিষয়। মানুষকে যে বিষয়ে সচেতন করতে পারব মানুষ সেই কাজটি করতে পারবে। মানুষের মধ্যে মূল চেতনাটাকে যে উদ্ধুদ্ধ করা সেই কাজটির দায়িত্বভার আমরা তাদের দিলাম।

নদী দখল-দূষণ নিয়ে ডিসিরা কী বলেছেন—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, দখল-দূষণের সঙ্গে কারা জড়িত আমরা সবাই জানি। যত বড় প্রভাবশালী লোক হোক না কেন, নৌ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি। যত প্রভাবশালী হোক, সরকারের চেয়ে প্রভাবশালী তো কেউ হতে পারে না। সুতরাং সেই প্রভাব নিয়ে তাদের (ডিসি) কাজ করতে বলা হয়েছে।

দেড় হাজার কিলোমিটার নদীপথ খননের কাজ করার তথ্য দিয়ে নৌমন্ত্রী বলেন, তারপরও দেখা যাচ্ছে অনেকগুলো নদীতে অবৈধভাবে বালি উত্তোলন করে নদীর স্বাভাবিক গতি প্রবাহ এবং নাব্যতা সৃষ্টির নামে নদীকে ধ্বংস করে দিচ্ছে। নদীর পাড় ভেঙে যাচ্ছে, তাই অবৈধভাবে যাতে বালু উত্তোলন না হয় সেজন্য জেলা প্রশাসকদের দায়িত্ব দেয়া হয়েছে।ভ

ডিসিদের সমস্যাগুলোও আমরা শুনেছি— সেগুলোর সমাধানে ব্যবস্থা নেয়া হবে জানান মন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ