জাতীয়

নির্বাচিতরা যে দলেরই হোক কাজের সমান সুযোগ পাবে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র-কাউন্সিলররা যে দল থেকেই নির্বাচিত হোন কেন তাদের সকলকেই কাজের সমান সুযোগ দেয়া হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গাজীপুরে সিটি করপোরেশনে নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

মেয়র-কাউন্সিলররা জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় সকলকে সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরো বলেন, দেশকে দারিদ্র্যমুক্ত করাই তার সরকারের একমাত্র লক্ষ্য— আর এ লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।

এসময় তিনি সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, সরকার দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ