সজীব ওয়াজেদ জয়কে অপহরণ আর হত্যার উদ্দেশ্য ছিল মাহমুদুর রহমান আর শফিক রহমানের—এ অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার স্বচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা ২৩তম বার্ষিকীতে গণভবনে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, এরা কতদূর ষড়যন্ত্র করতে পারে তা জনগণ জানে না। খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়নি।
সরকারের উন্নয়ন কাজের চিত্র জনগণের কাছে তুলে ধরতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এদেশের মানুষকে নির্যাতনের ইতিহাস হলো বিএনপি-জামাত জোটের শাসনামলের ইতিহাস।
প্রকৌশলী থেকে সাংবাদিক বনে যাওয়া মাহমুদুর রহমান খালেদা জিয়ার জ্বালানি উপদেষ্টা থাকার সময় বিদ্যুৎ উৎপাদন কমে গিয়েছিল বলে অভিযোগ করে তিনি বলেন, সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র করেছিল এরা।
আওয়ামী লীগ দেশের মানুষের কল্যাণে কাজ করে জানিয়ে প্রধানমন্ত্রী জনগণের কাছে গিয়ে নৌকায় ভোট চাইতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন।