জাতীয়

আ’লীগ নেতৃতাধীন মহাজোট সম্প্রসারণ হতে পারে: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আওয়ামী লীগ নেতৃতাধীন মহাজোট সম্প্রসারণ হতে পারে— জোটে কারা আসবে না আসবে এ বিষয়ে আগামী অক্টোবরে সব পরিস্কার হয়ে যাবে—বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার বিকেলে রাজধানীতে মেট্রোরেলের কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আনুষ্ঠানিক কোন সংলাপের কথা নাকচ করে দিয়ে— অনানুষ্ঠানিক আলাপ-আলোচনার দরজা সব সময় খোলা বলেও এ সময় জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আগামী ২০২০ সালের নির্ধারিত সময়ের মধ্যেই মেট্রোরেলের কাজ শেষ হবে বলেও এসময় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, চলতি বছরের ২৫ জুলাই পর্যন্ত মেট্রোরেলের কাজ শেষে হয়েছে ১৬ শতাংশ। যে গতিতে কাজ এগিয়ে চলছে তাতে— আগামী ২০১৯ সালের মধ্যে আগারগাও পর্যন্ত প্রথম পর্যায় এবং ২০২০ সালের মধ্যে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চুড়ান্ত পর্যায় কাজ শেষ হবে।

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক হালচাল নিয়েও। সরকারি দলের নেতৃত্বে মহাজোট সম্প্রসারণের যে গুঞ্জন চলছে— তার পরিণতি দেখতে আগামী অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এরই মধ্যে ওবায়দুল কাদের সঙ্গে দেখা করে— সরকারকে সংলাপের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

ওবায়দুল কাদের বলেন, আনুষ্ঠানিক কোন সংলাপের সম্ভাবনা নেই। তবে, আলাপ আলোচনা হতেই পারে।

কথা বলতে চাইলে আগ্রহীরা, টেলিফোনেও যোগাযোগ করতে পারেন বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ