জাতীয়

শহরের চাপ কমাতে এলিভেটেড রিং রোড-বুলেট ট্রেন চালু হবে

শেখ হাসিনা
শেখ হাসিনা

শহরের চাপ কমাতে এলিভেটেড রিং রোড ও বুলেট ট্রেন চালু করা হবে— উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নৌকা মর্কায় ভোট দিলে কেউ বঞ্চিত হয় না— বর্তমান সরকারের উন্নয়নের ফলে শুধু দেশেরই না মানুষেরও উন্নতি হয়েছে।

শনিবার বিকেল রাজধানীর হাতিরঝিল নর্থ (মেরুল বাড্ডা) ইউলুপ উদ্বোধন শেষ তিনি এ কথা বলেন।

ঢাকা শহরকে যানজটমুক্ত ও উন্নত করতে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বলেও জানান শেখ হাসিনা।

দেশের উন্নয়নের সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রাজধানীকে যানজটমুক্ত করতে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। ঢাকার প্রধান সড়কগুলোর সঙ্গে বুলেট ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, সড়কপথের পাশাপাশি নৌ ও আকাশপথও উন্নত করা হবে। দেশের যে ৭টি বর্ডার রয়েছে সে অনুযায়ী অভ্যন্তরীণ এয়ারপোর্টগুলো উন্নত করা হবে।

বাংলাদেশকে পরিবেশ বান্ধব করতে সারাদেশের সকল খাল বিল উদ্ধার করতে এরই মধ্যে সংস্কারকাজের উদ্যেগ নেয়া হয়েছে বলেও জানান শেখ হাসিনা।

রাজধানীর আশেপাশে বহুতল ভবন নির্মাণ করে ছোট ছোট শহর তৈরি করা হবে বলেও এ সময় জানান তিনি।

সরকারের লক্ষ্যে দেশকে আরো উন্নত করা—এ কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, নৌকা মার্কায় ভোট দেয়ার কারণেই দেশের মানুষের উন্নয়নে কাজ করার সুযোগ পেয়েছে আওয়ামী লীগ।

এর আগে বাড্ডায় হাতিলঝিল প্রকল্পের নর্থ ইউলুপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরে গাড়িতে স্থাপনাটি ঘুরে দেখেন তিনি। এরপরই এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

ইউলুপটি চালু হলে যানবাহনগুলো প্রগতি সরণি হয়ে ইউলুপ দিয়ে বাঁক নিয়ে বনশ্রী, আফতাবনগর, রামপুরা বা মালিবাগ অভিমুখে সহজেই যাতায়াত করতে পারবে। পাশাপাশি বাড্ডা পয়েন্টে সৃষ্ট ব্যাপক যানজটেরও নিরসন হবে। ২১৪ মিটার দীর্ঘ ও ৭ দশমিক ৭ মিটার প্রস্থ ইউলুপটি নির্মাণ ব্যয় ৩৩ কোটি টাকা।

ঢাকা শহরকে বাসযোগ্য করতে সেনাবাহিনীর সফল প্রচেষ্টা হাতিরঝিল প্রকল্প। তবে সংযোগ রাস্তাগুলো ছিল যানজটপূর্ণ। তাই হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে রামপুরা ও বাড্ডা প্রান্তে দুটি ইউ আকৃতির গাড়ি পারাপার সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়।

২০১৬ সালের জুনে রামপুরা অংশের সাউথ ইউলুপটি চালুর পর যানজট নিরসনে বেশ সাফল্য পাওয়া যায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ