প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন’ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এম এন জিয়াউল আলম (সমন্বয় ও সংস্কার) এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সুরক্ষা ও সেবা বিভাগের উদ্যোগে কারা কর্তৃপক্ষের সম্পাদনায় বঙ্গবন্ধুর বন্দি জীবনের ইতিহাস নিয়ে ৩ হাজার ৫৩ দিন বইয়ের মোড়ক উম্মোচন করেন প্রধানমন্ত্রী
শুরুতেই ওয়ান ডে ম্যাচে বাংলাদেশের জয় লাভে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানায় মন্ত্রিসভা।
এছাড়া বৈঠকের শুরুতে খুলনা ৪ আসনের সাংসদ এবং চট্টগ্রামের কল্পরঞ্জন চাকমার মৃত্যুতে শোক প্রকাশ করে মন্ত্রিসভা জানান সচিব।
প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন’ এর খসড়ায় অনুমোদন ছাড়াও এ আইনের আওতায় সারাদেশে ১৪ লাখ ৪৯০ টি কমিউনিটি ক্লিনিট নির্মাণ করা হবে বলে জানান তিনি।