জাতীয়

পদত্যাগেই সমস্যার সমাধান নয়: শাজাহান

শাজাহান খান
শাজাহান খান

পদত্যাগ করলেই যদি সমস্যার সমাধান হয়—দুর্ঘটনা কমে তাহলে কোনো অসুবিধা নেই তবে পদত্যাগেই সমস্যার সমাধান নয় বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

বেপরোয়া বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা তার পদত্যাগ দাবি করেন।

এদিকে, শিক্ষার্থী নিহতের ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত জাবালে নূরের কোনো গাড়ি চলবে না বলে জানিয়েছেন পরিবহনটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এএইচএম নোমান।

গতকাল দুপুরে হোটেল র্যা ডিসনের সামনে জিল্লুর রহমান ফ্লাইওভার ঘেঁষে রাস্তার বাঁ-পাশে দাঁড়ানো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একদল শিক্ষার্থীর ওপর জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া বাস উঠে পড়ে। এতে দুই শিক্ষার্থী নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন শিক্ষার্থী।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মন্ত্রী শাজাহান খান সচিবালয়ে বলেন, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে জাবালে নূরের চালকরা দোষী। তদন্তে এটা প্রমাণ হলে জাবালে নূরের রুট পারমিট বাতিল করা হবে।

মন্ত্রী বলেন, সড়ক পরিবহনের সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর ৬ নির্দেশনা বাস্তবায়নে আগামীকাল -মঙ্গলবার পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে।

জাবালে নূরের মালিক তার আত্মীয় কিনা এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমার জানা নেই।

কুর্মিটোলা হাসপাতালের সামনে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দিয়া খানম মিম ও আবদুল করিম সজিব নামে দুই শিক্ষার্থীর প্রাণ কেড়ে নেয় এ পরিবহন, আহত হয় আরও বারোজন।

গতকাল রাতে এ ঘটনায় নিহত মিমের বাবা জাহাঙ্গীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ