স্যাটেলাইট সেবার মাধমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটবে— গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্র থেকে গাজীপুর ও রাঙামাটির বেতবুনিয়ার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূ-উপগ্রহ কেন্দ্র দুটির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে— দেশ আরো এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই বাংলাদেশ এখন মহাকাশে— এ স্যাটেলাইটের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটবে।
তিনি আরো বলেন, দেশের উন্নয়ন করাই তার সরকারের একমাত্র লক্ষ্য আর এ লক্ষেই বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার। দেশের এ অগ্রযাত্রা আব্যাহত থাকবে।
এর আগে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর গাজীপুরের তেলীপাড়ার ভূ-উপগ্রহ কেন্দ্র প্রাইমারি গ্রাউন্ড স্টেশন এবং রাঙামাটির বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র ব্যাকআপ গ্রাউন্ড স্টেশন।
অনুষ্ঠানে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন দু'টির নাম সজীব ওয়াজেদ জয়ের নামে নামকরণ করার প্রস্তাব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্রপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।
ভিডিও কনফারেন্সে গাজীপুর থেকে সংশ্লিষ্ট বৈজ্ঞানিক কর্মকর্তারা বলেন, সেপ্টেম্বরের মধ্যে সব টেস্ট ও ট্র্যাকিংয়ের কাজ সফলভাবে শেষ করার পর যেকোন সময় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাণিজ্যিক কার্যক্রমে যাবে।