সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন মন্ত্রিসভায় আগামী সোমবার তোলা হবে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তরিৎ গতিতে বিচার হবে—সড়ক পরিবহন আইনের ভেটিং সম্পর্কিত নথিটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
কোনো অপরাধী বিচারের বাইরে থাকতে পারবে না একই সঙ্গে নির্দোষ ব্যক্তি যাতে শাস্তি না পায় সে ব্যবস্থা থাকবে নতুন আইনে জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, একই সঙ্গে সড়ক পথে অন্যায়ভাবে গাড়ি চালালে কি শাস্তি হবে সেজন্য ১২টি পয়েন্ট রাখা হয়েছে—সে অনুযায়ী লাইসেন্স বাতিলসহ অন্যান্য শাস্তির কথা বলা হয়েছে।
আইনমন্ত্রী বলেন, একটি দুর্ঘটনার জন্য যে শাস্তি হওয়া উচিৎ তার সর্বোচ্চ বিধান রাখা হয়েছে—এই আইন বাস্তবায়ন হলে সড়ক দুর্ঘটনা অনেক কমে আসবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান আইন দ্রুত পাস হোক মানে প্রধানমন্ত্রীর নির্দেশেই মূলত আইনটি পাস হচ্ছে জানান আনিসুল হক।