জাতীয়

আসামে এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: হর্ষবর্ধন

হর্ষবর্ধন শ্রীংলা
হর্ষবর্ধন শ্রীংলা

ভারতের আসামে ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেন-এনআরসির খসড়া প্রকাশ নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা।

তিনি বলেন, এনআরসি আদালতের নির্দেশ অনুযায়ী হচ্ছে— এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় এ নিয়ে দেশটির প্রতিবেশী কারোর দুশ্চিন্তার কারণ নেই।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

বিষয়টি নিয়ে বাংলাদেশও উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন সড়কমন্ত্রী।

সম-সাময়িক নানা বিষয় ও নিয়মিত বৈঠকের অংশ হিসেবেই বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে আসেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা। বৈঠকে স্বভাবতই ভারতের আসামে ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেনস-এনআরসি'র বিষয়টি উঠে আসে।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হর্ষবর্ধন শ্রীংলা জানান, ভারত আদালতের নির্দেশ অনুযায়ী আসামে যে এনআরসি শুরু করেছে তা একান্তই দেশটির নিজস্ব বিষয়। এ নিয়ে শুধু বাংলাদেশই নয় ভারতের প্রতিবেশী কোনো দেশেরই উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

পরে সাংবাদিকদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।

এসময় তিনি আরও জানান, দুই বছর আগের সমঝোতাস্মারক অনুযায়ী শিগগিরই ভারতীয় লাইন অফ ক্রেডিটের আওতায় ১ হাজার ১০০ এসি-ননএসি গাড়ি বাংলাদেশ পেতে যাচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ