নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত বিভ্রান্ত করতে বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে বিকৃত মিথ্যা আর বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করছে বলে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় চলমান নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীসহ দেশবাসীকে বিভ্রান্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু কুচক্রি মহল বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিকৃত, মিথ্যা আর বানোয়াট সংবাদ প্রকাশ করছে।
বর্তমান পরিস্থিতিতে এসব বানোয়াট সংবাদ জনমনে বিভ্রান্ত সৃষ্টি করছে জানিয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এসব অপসংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয় দেশবাসীকে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: