জাতীয়

সড়ক দুর্ঘটনা রোধ: আইন প্রণয়নের পাশাপাশি প্রয়োগের দাবি

 সড়ক দুর্ঘটনা রোধ: আইন প্রণয়নের পাশাপাশি প্রয়োগের দাবি
সড়ক দুর্ঘটনা রোধ: আইন প্রণয়নের পাশাপাশি প্রয়োগের দাবি

সড়ক দুর্ঘটনা রোধে কঠোর আইন প্রণয়নের পাশাপাশি এর যথাযথ প্রয়োগের জোর দাবি জানিয়েছে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারীরা।

প্রস্তাবিত সড়ক পরিবহন আইনে সর্বোচ্চ শাস্তি ও জরিমানার বিধান নিশ্চিত করার ওপর জোর দেন তারা।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে, নিরাপদ সড়ক চাই'সহ কয়েকটি সংগঠনের মানববন্ধনে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানানো হয়।

তবে সেইসঙ্গে সহিংসতা থেকে তাদের বিরত থাকার আহবানও জানান ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের নেতা অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

সড়কে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় মানববন্ধনকারীরা সড়কে নিরাপত্তা বিধান ও দুর্ঘটনায় নিহতদের সুষ্ঠু বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু সঙ্গে চরম বিপর্যয়ে পরে নিহত মানুষটির পরিবারও; মানববন্ধনকারীরা বলেন, তাই মানবিক কারণে নিরাপদ সড়কের দাবিতে রাজপথে নেমেছেন তারা।

আগামী প্রজন্মের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার দাবিও জানান তারা।

কঠোর আইন করার পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

পরে, শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ