বিএনপি ও জামাত অনলাইনে মিথ্যা তথ্য-ছবি ছড়িয়ে শিক্ষার্থীর ও তরুণেদর বিভ্রান্ত করতে তৎপর বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়।
ফেসবুকের ভেরিফাইড পেজের এক পোস্টে জয় আরো বলেন, নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের সকল দাবিই সরকার মেনে নিয়েছে এবং বাস্তবায়নও শুরু করেছে।
তিনি অভিযোগ করে আরো বলেন, পুলিশকে নির্দেশনা দেয়া ছিল অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে। তারপরেও দেখতে পাচ্ছি, অনলাইনে এক গোষ্ঠী অনলাইনে মিথ্যা তথ্য ও আগের ছবি পোস্ট করে শিক্ষার্থীদের উত্তেজিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জয় বলেন, কোটা সংস্কারের তথাকথিত নেতারা এক ধর্মঘটের ডাক দিয়েছেন। কোটা ইস্যুতে নয়- কোটা আন্দোলনকারীদের উপর আক্রমণের মিথ্যা অভিযোগে। কোটা সংস্কারের সকল দাবিও সরকার মেনে নিয়েছে এবং ইতিমধ্যে একটি উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি কাজ করে যাচ্ছে।
তিনি অভিযোগ করেন, অন্যদিকে বিএনপি বলছে যে- এটি সরকার পতনের আন্দোলনের শুরু।