জাতীয়

ক্লাসে ফেরার আহ্বান

ট্রাফিক আইন প্রয়োগে নৈতিক ভিত গড়েছে তারা: ডিএমপি কমিশনার

আছাদুজ্জামান মিয়া
আছাদুজ্জামান মিয়া

শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে একটি গোষ্ঠী বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন, তারা নৈতিক ও সাহসিকতার শিক্ষা দিয়েছে।

তাদের নিরাপত্তার কথা ভেবে কমলমতি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার।

সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করেন, তাদের অনেক ভুল ভ্রান্তি রয়েছে আগামীতে সেগুলো কাটিয়ে উঠতে চেষ্টা করবে।

আগামীকাল ট্রাফিক সপ্তাহ শুরুর ঘোষণা দিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, কঠোরভাবে সব কিছু নিয়ন্ত্রণ করা হবে। শিক্ষার্থীদের আন্দোলনের নৈতিক সমর্থন জানিয়ে তিনি বলেন, ট্রাফিক আইন প্রয়োগের নৈতিক ভিত গড়ে দিয়েছে তারা।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই দুপুর সোয়া ১২টার দিকে বিমানবন্দর সড়কে রেডিসন হোটেলের বিপরীতে কালশী থেকে বিমানবন্দরগামী জাবালে নূর পরিবহনের একাধিক বাস প্রতিযোগিতা করে যাত্রী তুলতে গিয়ে পথচারী ও শিক্ষার্থীদের চাপা দেয়।

এ সময় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী দিয়া খানম মীম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল করিম রাজীব নিহত হন। এছাড়া আরো কয়েকজন শিক্ষার্থী আহত হন।

পরে এ ঘটনার জেরে নিরাপদ সড়কের নিশ্চয়তাসহ শিক্ষার্থীদের ‘হত্যার’ বিচারের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ