রাজধানী রাস্তায় একসঙ্গে তিন জনের বেশি জড়ো হওয়া যাবে না— এ ব্যাপারে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কোথায় মিছিল-সমাবেশ না করার নির্দেশ দিয়েছেন।
সোমবার য়অকা মহানগর পুলিশ কমিশনার কার্যালয় সংবাদ ব্রিফিংয়ে তিনি মাঠে কর্মরত পুলিশ সদস্যদের প্রতি এ নির্দেশ দেন।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকার রাস্তায় একসঙ্গে তিন জনের বেশি জড়ো হতে দেয়া যাবে না। তিনজনের বেশি জড়ো হলে পুলিশ তাদের সরিয়ে দেবে। প্রয়োজনে বলপ্রয়োগ করবে, কিন্তু সেটা যেন বাড়াবাড়ি না হয়।
সংবাদপত্রের খবরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়—এমন কোনো আচরণ যেন না করে সেই নির্দেশনাও কথও বলেন তিনি।
পুলিশের যে আত্মরক্ষার আইন আছে, সেই আইনের যথাযথ প্রয়োগ করার কথা জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: