দিনাজপুরের মধ্যপাড়ায় খনি থেকে তিন লাখ ৬০ হাজার টন পাথর গায়েবের ঘটনায় তদন্ত কমিটি গঠন করছে পেট্রোবাংলা।
পেট্রোবাংলা জানিয়েছে, কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাবেদ চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের নাম এসএম নুরুল আওরঙ্গজেব। তিনি বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা চুরির বিষয়েও অভিযুক্ত।
এ বিষয়ে দুদক তাকে জিজ্ঞাসাবাদ করছে। মধ্যপাড়ার গ্রানাইট মাইনিং কোম্পানি দেশের একমাত্র পাথর খনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: