জাতীয়

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর চালানো সব অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

 ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর চালানো সব অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি:সন্তু লারমা
ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর চালানো সব অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি:সন্তু লারমা

আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও তাদের নিরাপত্তার জন্য আদিবাসী অধিকার সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম।

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সোমবার সকালে রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।

একই সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর চালানো নির্যাতন, হত্যা, গণধর্ষণসহ সব ধরণের অপরাধের জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে, আদিবাসী ফোরাম।

আগামী ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। জাতিসংঘের সদস্য দেশ হলেও বাংলাদেশ দিনটি জাতীয়ভাবে পালন করে না—সংবাদ সম্মেলনে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লারমা।

রাষ্ট্রীয়ভাবে পালিত না হলেও এ দিনটি উদযাপন করবে বাংলাদেশ আদিবাসী ফোরাম। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ' আদিবাসী জাতিসমুহের দেশান্তর: প্রতিরোধ সংগ্রাম'। দিবসটিকে সামনে রেখে, শান্তি চুক্তির বাস্তবায়ন, হত্যা নির্যাতন বন্ধ করা ও অপরাধীদের বিচারসহ আট দফা দাবি জানিয়েছে আদিবাসী ফোরাম।

সংবাদ সম্মেলনে আদিবাসী ফোরামের এ দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য।

আগামী ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে, ৭ তারিখ থেকেই সভা-সমাবেশ, র্যা লি ও চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠানের্ আয়োজন করছে বাংলাদেশ আদিবাসী ফোরাম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ