জাতীয়

চলছে বাসের টিকিট বিক্রি, বুধবার ট্রেনের

বাসের টিকিট বিক্রি শুরু
বাসের টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি মঙ্গলবার থেকে শুরু হয়েছে।

আগাম টিকিট বিক্রির জন্য প্রত্যেকটি পরিবহনের আলাদা কাউন্টার খোলা হয়েছে। বিক্রি শুরু হয় সকাল ৬টা থেকে দেয়া হচ্ছে ১৬ আগস্ট থেকে ২১ আগস্টের টিকিট।

জানা গেছে, গাবতলী ও সায়েদাবাস বাস টার্মিনাল এবং কল্যাণপুর, আসাদগেট, আরামবাগ ও মৌচাকে অবস্থিত বিভিন্ন আন্তঃজেলা বাসের কাউন্টারে আগাম টিকিট পাওয়া যাচ্ছে।

এদিক, আগামীকাল -বুধবার থেকে শুরু হচ্ছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু চলবে ১২ আগস্ট পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে টিকিট দেয়া হবে।

বুধবার ৮ আগস্ট দেয়া হবে ১৭ আগস্টের টিকিট। ৯ আগস্ট ১৮ আগস্টের, ১০ আগস্ট ১৯ আগস্টের, ১১ আগস্ট ২০ আগস্টের এবং ১২ আগস্ট ২১ আগস্টের অগ্রিম টিকিট দেয়া হবে।

একইভাবে ১৫ আগস্ট থেকে শুরু হবে ঈদ ফেরত যাত্রীদের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি। ঈদ ফেরত অগ্রিম টিকিট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টায় বিক্রি শুরু হবে।

২৪ আগস্টের ফিরতি টিকিট দেয়া হবে ১৫ আগস্ট। একইভাবে ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭ ও ২৮ আগস্টের টিকিট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ