জাতীয়

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো ঢাকায়

তারো কোনো
তারো কোনো

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর আমন্ত্রণে দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকায় পৌঁছেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। এ সফরে রোহিঙ্গা ইস্যু-সহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।

জানা গেছে, মিয়ানমার সফর শেষে বাংলাদেশে আসছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর যৌথ সাংবাদিক সম্মেলনে কথা বলবেন তারা।

উল্লেখ্য, গত ১৩ থেকে ১৬ মে টোকিও সফর করেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। সে সময় জাপানের পররাষ্ট্র মন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। সে অনুযায়ী এ সফর হচ্ছে।

এর আগে গত বছরের ১৯ নভেম্বর জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো ঢাকায় এসেছিলেন। সে সময় জাপানের পক্ষ থেকে জানানো হয়েছিল রোহিঙ্গা সঙ্কটের প্রেক্ষিতে মানবিক সহায়তা দেবে দেশটি।

ইতিমধ্যে রোহিঙ্গাদের জন্য জাপান রকার মানবিক সহায়তা হিসেবে ২ কোটি ৩৬ লাখ ডলারও দিয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ